দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের বিরোধিতা করে দেওয়া মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন।
ভূমি বলেন, দেশের যুবসমাজের ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে, তবে সেই প্রতিবাদে অশালীন ভাষা ব্যবহার করা উচিত নয়। তার ভাষ্য, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও বলেন, কোনো দেশের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষ একসঙ্গে বসে দেশের সমস্যা ও ইতিবাচক দিক উভয় বিষয় নিয়েই আলোচনা করবে। মতবিরোধ থাকতেই পারে, তবে তা প্রকাশের ভাষা ও ভঙ্গিও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের তরুণদের ঐক্যবদ্ধভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানান এই অভিনেত্রী।
তবে তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেনের অভিযোগ, আন্দোলনের সময় আহত শিক্ষার্থী, পুলিশের লাঠিচার্জ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ কারণে তাকে ‘বেছে বেছে’ প্রতিবাদ করার অভিযোগে সমালোচনা করছেন অনেকে।
জে আই